সোমবার ১৮ মে ২০২৬
ক্ষেতলালে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:৩২ পিএম   (ভিজিট : ২৮)
জয়পুরাটের ক্ষেতলাল উপজেলা খাদ্য গুদামে চলতি রোরো মৌসুম ২০২৬ এ ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। 

 রবিবার (১৭ মে) বেলা ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. শামীমা আখতার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত  কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি রওনকুল  ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শওকত চৌধুরী প্রমুখ। 

চলতি মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষমাত্র ধরা হয়েছে, ধান-১হাজার ১শ ৯৬ মেঃ টন, ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকরা খাদ্য গুদামে দিতে পারবেন। চাল-৪ হাজার ১৫ মেঃ টন ৪৯ টাকা কেজি এবং আতব চাল ১শ ১৩ মেঃ টন ৪৮ টাকা কেজি দরে সংগ্রহ কার্যক্রম আজ উদ্বোধনী দিন থেকে চলছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলমান থাকবে সংগ্রহ কার্যক্রম।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft