বুধবার ৬ মে ২০২৬
ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ৪)
রাজধানীর ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও পুড়ে গেছে যানটি।

বুধবার (৬ মে) সকালে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফত‌রের মি‌ডিয়া ‌সেল থে‌কে জানা‌নো হয়, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আগুনের কারণ জানিয়ে মিডিয়া সেল থেকে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। কিন্তু, গাড়িটি পুড়ে গেছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft