রবিবার ১০ মে ২০২৬
জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় রানার আপ বর্ডার গার্ড বাংলাদেশ
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ৭)
৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল।
 
গত বুধবার (০৭ মে) থেকে জাতীয় স্টেডিয়াম এবং পূর্বাচল ৩০০ ফিটে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ ২২টি দলের অংশগ্রহণে ‘৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৬’ শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল ১২টি স্বর্ণ, ০৮টি রৌপ্য ও ০৩টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, ০৬টি স্বর্ণ, ০৭টি রৌপ্য ও ০৩টি তাম্র পদক পেয়ে বিজিবি সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। 

গত ০৭ মে ২০২৬ তারিখে ০২টি রোড ইভেন্ট ও ০৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ০৬টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ০২টি স্বর্ণ ও ০২টি রৌপ্য পদক অর্জন করে। 

এছাড়া গত শুক্রবার (০৮ মে) অনুষ্ঠিত ০২টি রোড ইভেন্ট ও ০৬টি ট্র্যাক ইভেন্টসহ মোট ০৮টি ইভেন্ট বিজিবি সাইক্লিং দলের ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ০১টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০২টি তাম্র পদক অর্জন করে। 

শনিবার (০৯ মে) প্রতিযোগিতার সমাপনী দিনে ০২টি রোড ইভেন্ট ও ০৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ০৬টি ইভেন্টে বিজিবি সাইক্লিং দলের ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে ০২টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক অর্জন করতে সক্ষম হয়।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft