বুধবার ১৩ মে ২০২৬
আশুলিয়ায় খাল খনন শুরু
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৮)
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকার আশুলিয়ায় খাল পুনঃখনন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নোয়াদ্দা ব্রিজের উত্তর পাশে মোহনপুর মৌজা হতে দিয়াবাড়ি মৌজা লক্ষণ সেনের বাড়ি পর্যন্ত কাজীর খাল পুনঃখনন উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

এসময় দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, খাল দখলকারীদের কোন ছাড় দেওয়া হবে না যদি কেউ খাল দখল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে; সে যে দলের লোক হোক না কেন। অপরাধীদের কোন স্থান নেই। সরকারের কাছে কোন বাধা-বিপত্তি আসলেও খাল খনন চলমান থাকবে বলেও জানান তিনি। 

এর আগে তিনি গোকুলনগর এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন। পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে খাল পুনঃখনন অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর হলেও খাল পুনঃখনন শুরু হ‌ওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft