শুক্রবার ১০ জুলাই ২০২৬
দেশবিরোধী চুক্তি বাতিলে দাবিতে দেবীদ্বারে সিপিবির মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ২১৬)
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস‍্য কমরেড পরেশ কর বলেছেন,  মুক্তিযুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন করেছি সে দেশ বিরোধী আমেরিকার গোলামী চুক্তি বাস্তবায়নের জন‍্য না। আমরা সে গোপনচুক্তি মানবো না। যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।

মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪ টায় কুমিল্লার দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে সামনে বিগত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুস কর্তৃক আমেরিকার সঙ্গে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস‍্য কমরেড পরেশ কর আরো বলেন, ড. ইউনুস এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে লুটপাট, দেশের অর্থনীতি ধ্বস, মব সন্ত্রাসে শিক্ষক, মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করাসহ লুটপাটের রাজত্ব কায়েম করেছেন। স্বাস্থ‍্য খাতে সংস্কারের নামে ধ্বংসই নয় টিকার অভাবে ৪ শতাধিক শিশু হত‍্যা করেছেন। 

তিনি বলেন, বর্তমান সংসদে ইউনুস সরকারের দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী গোপনচুক্তি উত্থাপন হচ্ছেনা, কোন সাংসদ উত্থাপন করতে চাইলে বাঁধা দেয়া দেয়া হচ্ছে, তাহলে এসব দেশ বিরোধী চুক্তি সংসদে উত্থাপন করতে হলে আমেরিকার অনুমতি লাগবে? যেমনটা হয়েছে তেল আমদানির ক্ষেত্রে ? দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায়,- যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত গোলামীর বানিজ‍্য চুক্তিসহ সব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে।

সিপিবি উপজেলা সভাপতি কমরেড আব্দুলওয়াদুদের সভাপতিত্বে এবং যুবইউনিয়ন কুমিল্লা জেলা নেতা মো. বিল্লাল হোসেন’ন সঞ্চালনায় প্রধান অতিথি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস‍্য কমরেড পরেশ কর ছাড়াও অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন, সিপিবি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, কমরেড তাজু মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সাধারন সম্পাদ দিপ্ত দেবনাথ, ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলার সাবেক সহ-সভাপতি শফিউল আলম রাজিব প্রমুখ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft