রবিবার ২৮ জুন ২০২৬
বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:২০ এএম   (ভিজিট : ৫)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি আবাসিক হলের নাম ‘আবরার হল’ রাখার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় হিসেবে সংরক্ষণ করা প্রয়োজন।শনিবার (২৭ জুন) বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘বুয়েটে ঘটে যাওয়া আবরার ফাহাদের হত্যাকাণ্ডের স্মৃতি কখনো মুছে যাওয়ার নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সেই ঘটনার শিক্ষা মনে করিয়ে দিতে একটি হলের নাম “আবরার হল” রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি এই হলের নাম “আবরার হল” করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব। যদি এটি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে ওই হলে আবরারের স্মরণে দুটি দিবস পালন করা হবে। সেই স্মৃতি থেকে আমরা শিক্ষা নেব, যাতে রাজনৈতিক বা অন্য কোনো কারণে আর কোনো মেধাবী শিক্ষার্থী এমন পরিণতির শিকার না হয়।’

বক্তব্যে তিনি বলেন, দেশের শিল্পখাতের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকৌশল শিক্ষার পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া প্রকৌশল শিক্ষার প্রসারে বুয়েটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আসনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
 
আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft