শুক্রবার ৮ মে ২০২৬
শান্ত-মুমিনুলের ব্যাটে একশ পেরোল বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:২২ পিএম   (ভিজিট : ৪)
৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুটা আশানুরূপ হয়নি। তবে অভিজ্ঞ মুমিনুল হককে সঙ্গে নিয়ে সেই পরিস্থিতি ভালোভাবে সামলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান।

শান্ত-মুমিনুলের জুটি আরও আগেই হাফসেঞ্চুরি পার করেছিল। এখন পর্যন্ত দুজন মিলে ৯৫ বলে ৭০ রান যোগ করেছেন। রান তুলেছেন প্রায় সাড়ে ৪ গড়ে। শান্ত ৫০ বলে ৩৯ এবং মুমিনুল ৫৭ বলে ৩১ রানে অপরাজিত আছেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শাহিন আফ্রিদির করা পঞ্চম ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু আব্দুল্লাহ ফজল সামনে এগিয়ে আসায় কিছুটা হোঁচট খান সালমান আগা, বল তার হাতে পড়লেও ঠিকঠাক আটকাতে পারেননি। 

সপ্তম ওভারে আবারও আক্রমণে এসে জয়ের উইকেট তুলে নেন শাহিন। অফস্টাম্পের বাইরে ফেলা ওভারের প্রথম বলে এবার তিনি ক্যাচ দিলেন উইকেটরক্ষক উইকেটরক্ষক রিজওয়ানের হাতে।  

১৮ বলে ডানহাতি এই ব্যাটার ৮ রান করেন। এর মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাকিস্তানি পেসার হিসেবে ১০০তম উইকেটের মাইলফলক পূর্ণ করলেন শাহিন। তবে সবমিলিয়ে এই কীর্তি গড়া ১৯তম বোলার তিনি।  ১১ তম ওভারে বোলিংয়ে এসে হাসান আলিও সাফল্য পেলেন প্রথম বলেই।  আরেক ওপেনার সাদমান ইসলাম স্লিপে ক্যাচ দিলেন ৩০ বলে ১৩ রান করে। ৩১ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ।

সেখান থেকে অভিজ্ঞ মুমিনুল-শান্ত সামনে টেনে নিচ্ছেন টাইগারদের। বিপরীতে পাকিস্তান প্রথম সেশনে পাঁচ বোলার ব্যবহার করেছে। শান্ত-মুমিনুলের জুটি ভাঙতে পার্ট-টাইম স্পিনার সালমান আলি আগাকেও আনা হয়। পরবর্তীতে বাঁ-হাতি বিশেষজ্ঞ স্পিনার নোমান আলি এলেও অটুট রয়েছে টাইগারদের তৃতীয় উইকেট জুটি। পেসারদের সুইং সামলে স্পিনারদের বিপরীতেও প্রয়োজনমতো স্ট্রাইক বাড়িয়েছেন শান্ত-মুমিনুল।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft