শুক্রবার ৩ জুলাই ২০২৬
ইবির বুকে দুলছে একুশটি বিশ্ববিদ্যালয়ের পতাকা
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ২২৭৩)
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। বাংলাদেশের স্বনামধন্য ২১টি বিশ্ববিদ্যালয়ের পতাকা একসঙ্গে উড়ছে। অভূতপূর্ব দৃশ্যটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কখনও দেখা মিলছে কি-না জানা নেই। তবে এগুলো শুধু পতাকা নয় বরং ইসলামী বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে গৌরব ও সুখ্যাতি অর্জনেরও অন্যতম মাধ্যম হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের পতাকা কেবল একটি কাপড় নয়, বরং এটি জ্ঞানচর্চার পাশাপাশি দেশপ্রেমের অঙ্গীকার। এই যেন ২১টি পতাকা একসঙ্গে ঐক্যের বার্তা বহন করছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী অ্যাথলেটিকস (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) উদ্বোধন করা হয়েছে। এবারের আসরে মোট ৩০টি ইভেন্টে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নেন। ৪ মে উদ্বোধন হওয়া প্রতিযোগিতা ৫ ও ৬ তারিখ পর্যন্ত চলছে।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের গেস্ট অব অনার ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft