মঙ্গলবার ৫ মে ২০২৬
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ২)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনটি পৃথক অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী ও হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গতকাল (০৪ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করা হয়। 

এর মধ্যে পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল উলুবনিয়া মাঝেরকাটি এলাকায় অভিযান চালিয়ে ৭০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে এবং একই বিওপির অপর একটি টহলদল উলুবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। অপরদিকে, হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহলদল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের সিজারমূল্য ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা। 

উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।

 তিনি আরও বলেন, ইতোমধ্যে এ ব্যাটালিয়ন মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আজকালের খবর/ রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft