মঙ্গলবার ৫ মে ২০২৬
হাওরবাসীর পাশে সরকার, সম্ভাব্য সব সহায়তা দেওয়া হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৫৫ পিএম   (ভিজিট : ১১)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওরাঞ্চলের উর্বর ভূমি দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই বর্তমান সরকার হাওরবাসীর পাশে আছে এবং তাদের কল্যাণে সম্ভাব্য সবকিছু করবে।

মঙ্গলবার (৫ মে) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে আগামী তিন মাস কৃষক পরিবারকে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি এ কর্মসূচি দীর্ঘমেয়াদে কীভাবে চালু রাখা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, সহায়তা কার্যক্রমে সঠিক তালিকা প্রণয়ন ও সময়মতো কৃষকের কাছে সাহায্য পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি অতিবৃষ্টিতে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের সহায়তায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমিনুর রশীদ ইয়াসীন, তিনি বলেন, হাওর অঞ্চলের কৃষি রক্ষায় সমন্বিত হাওর ব্যবস্থাপনা কর্মসূচি নেওয়া হবে। এর মধ্যে হাওর খনন, স্লুইসগেট নির্মাণ, হারভেস্টার সরবরাহ এবং কৃষি সহায়তা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর বলেন, হাওরের ইকোসিস্টেম রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার জরুরি, যাতে প্রতিবছর একই ধরনের দুর্যোগ এড়ানো যায়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার বলেন, হাওরাঞ্চলের কৃষি উন্নয়ন ও জীববৈচিত্র রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি নেওয়া হবে।

সভায় বিভাগীয় কমিশনার, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাস মেয়াদি মানবিক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft