মঙ্গলবার ৫ মে ২০২৬
প্রধানমন্ত্রী চীন সফরে যেতে পারেন জুনে
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ০)
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে ভারত বা চীন সফরে যেতে পারেন। তার চীন সফর নিয়ে কাজ চলছে।

চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি চীন যাচ্ছি। সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, চীনা সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। আগামী ৭ মে পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ দেশ, যেমন—চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়, ওই দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে।

খলিলুর রহমান বলেন, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এটা নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft