সোমবার ৪ মে ২০২৬
‎কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সম্পাদক সোহেল রানা
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৩)
‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে।ঘোষিত কমিটিতে মো. আশরাফুল হক বিপুলকে সভাপতি ও মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

‎শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমরান হাসনাত হিরক।

‎সহ-সভাপতি পদে রয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশিক ইকবাল রাব্বিকে।

‎যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মোঃ হেলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসিবুল রহমান রাকিব।

‎দপ্তর সম্পাদক পদে অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতে খারুল ইসলাম।

‎বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft