শনিবার ২ মে ২০২৬
রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ লাখ টাকার স্বর্ণালংকার লুট
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ০)
লক্ষ্মীপুর রামগঞ্জ বাজারের নিউ আপন শিল্পালয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এ সময় ডাকাত দল ৬ ভরি স্বর্ণ ও ১০০ ভরি রুপা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ দোকান মালিকের। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। একই রাতে পার্শ্ববর্তী কনফেকশনারী ও ফলের দোকানের চুরির ঘটনা ঘটে।

শনিবার (২ মে) ভোর রাতে পৌর এলাকার কলাবাগান রোডের নিউ আপন শিল্পালয়ে এমন এম ঘটনা ঘটে।

দোকানের মালিক রুপম শীল জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। শুক্রবার সাপ্তাহিক সারাদিন বন্ধ থাকার পর শনিবার সকালে দোকান খুলতে এসে দেখি শাটারের তালা গুলো ভাঙ্গা।এরপর দোকানের ভিতর প্রবেশ করে দেখি স্বর্ণ রাখার দুইশত পঞ্চাশ কেজি ওজনের লোহার সিন্দুক নেই। তিনি আরো বলেন,মানুষের বন্ধক রাখা স্বর্ণগুলোসহ প্রায় ২০ লাখ টাকার জিনিসপত্র হারিয়ে আজ আমি পথের ভিখারী।

রুপম শীলের স্ত্রী লিপি রানী শীল বলেন,মানুষের কাছ থেকে ধারদেনা করে আমার স্বামী দোকান চালায়,আজকে ডাকাতির ঘটনায় আমাদের সব শেষ। আমার দুই মেয়ে সন্তান নিয়ে কিভাবে চলবো আমি ঘটনার সঠিক তদন্তের দাবি করছি।

এই ঘটনার পর রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ও এস.আই নুপুর ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft