বুধবার ২২ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ফায়ার সার্ভিস মহাপরিচালকের অংশগ্রহণ
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:২৯ পিএম   (ভিজিট : ১১৯)
মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের মহাপরিচালকের আমন্ত্রণে ‘ডিএসএ (Defence Services Asia) ও ন্যাটসেক (National Security Asia) ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক।

প্রদর্শনী চলাকালে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংশ্লিষ্ট বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সম্পর্কে ধারণা নেন।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রশিক্ষণ পরিচালক-এর সঙ্গে মহাপরিচালকের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের প্রশিক্ষণ সহযোগিতা জোরদার, বিশেষ করে কেমিক্যাল সংশ্লিষ্ট বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার প্রসারে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
আসামি গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করলেন তনুর বাবা-মা
বাড়ল সরকারি ছুটি
শেখ হাসিনাই গুম-নির্যাতনের জন্য দায়ী, সাক্ষী মাসরুর আনোয়ার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিল্পখাতে নতুন ব্যাংকিং দৃষ্টিভঙ্গি প্রয়োজন
কুমিল্লায় এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft