বুধবার ২২ এপ্রিল ২০২৬
টেকনাফে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড: বসতঘর পুড়ে ছাই দমকলকর্মী সহ আহত–১০
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:০৯ এএম   (ভিজিট : ২০০)
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে ৫নং ওয়ার্ডের নাটমুরা পাড়া সংলগ্ন জালিয়া পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, এতে দমকলকর্মী সহ প্রায় ১০-১৫ জন মানুষ আহত হয়েছে।

এদিকে মোঃ নাছির নামের এক স্থানীয় বাসিন্দা জানান, হাসিমন দাশ নামের এক জেলের বাড়িতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘর-গুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্য'সহ স্থানীয় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে জেলে, দিনমজুর ও সেলুন দোকানদারসহ ১৪টি পরিবারের সবকিছু পুড়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বসতঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবার-গুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাই তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
আসামি গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করলেন তনুর বাবা-মা
বাড়ল সরকারি ছুটি
শেখ হাসিনাই গুম-নির্যাতনের জন্য দায়ী, সাক্ষী মাসরুর আনোয়ার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিল্পখাতে নতুন ব্যাংকিং দৃষ্টিভঙ্গি প্রয়োজন
কুমিল্লায় এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft