বুধবার ২২ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে, তিন ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৮৪)
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে স্থাপিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নাচনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল সহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে দেশ ব্রিকস-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাই ভাই ব্রিকস-কে ১ লাখ টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারা মোতাবেক  তিনটি ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

পরিবেশবিধি লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ।

আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
আসামি গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করলেন তনুর বাবা-মা
বাড়ল সরকারি ছুটি
শেখ হাসিনাই গুম-নির্যাতনের জন্য দায়ী, সাক্ষী মাসরুর আনোয়ার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিল্পখাতে নতুন ব্যাংকিং দৃষ্টিভঙ্গি প্রয়োজন
কুমিল্লায় এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft