সোমবার ২৭ জুলাই ২০২৬
হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ ও ফুচকা জব্দ
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:০৬ এএম   (ভিজিট : ৫৩৪)
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, একটি চৌকস আভিযানিক দল কৌশলগত অবস্থান নিয়ে দুপুর আনুমানিক ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেয়। পরে ট্রাকটি তল্লাশি করে ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ওষুধ ও ফুচকা উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২০ হাজার টাকা বলে জানানো হয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব অবৈধ পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করে বিজিবি।

জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশীয় ওষুধ শিল্প রক্ষা ও অর্থনীতিকে সুসংহত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft