রবিবার ১৯ এপ্রিল ২০২৬
হরমুজ অতিক্রম করলো দুটি ইরানি জাহাজ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ২১৩)
মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করে বুধবার হরমুজ প্রণালী অতিক্রম করেছে দুটি ইরানি জাহাজ। এর মধ্যে একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার) রয়েছে, যার সক্ষমতা প্রায় ২০ লাখ ব্যারেল।

ইরানি ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় জাহাজটি উন্মুক্ত জলরাশি ও হরমুজ প্রণালী অতিক্রম করে ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

প্রতিবেদনে দাবি করা হয়, জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, খাদ্যপণ্য বহনকারী একটি বাল্ক ক্যারিয়ার পারস্য উপসাগরে প্রবেশ করেছে এবং ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সরাসরি বাধা ও অবরোধ থাকা সত্ত্বেও এই ঘটনা দুটি ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
‘নুরুল হক নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে কাজ করছে গুপ্ত জাশি’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft