শুক্রবার ১০ জুলাই ২০২৬
মুরাদনগরে বিভৎস হত্যাকাণ্ড: মাঠে পড়ে ছিল যুবকের লাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ৫৪৯)
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে এরশাদ মিয়া (৩২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত এরশাদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহতের পিতা আব্দুল হক জানান, তার ছেলে আগে গাড়ি চালাতো। তবে গত কয়েক বছর ধরে সে নেশায় আসক্ত হয়ে পড়ে এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করে। ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে তিনি বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করেছেন, স্থানীয় চেয়ারম্যানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনোভাবেই তাকে নেশার জগৎ থেকে ফেরানো সম্ভব হয়নি। এমনকি তাকে বিয়ে করানো হলেও নেশার কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মোমেন মিয়া বলেন, “প্রায় এক বছর আগে তাকে ধরে পুলিশে দিয়েছিলাম, কিন্তু সে আর ভালো হয়নি। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft