শুক্রবার ১ মে ২০২৬
জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১২:০৭ এএম   (ভিজিট : ২২৪)
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজিয়ার্সের আগ্রহকে স্বাগত জানিয়েছে ঢাকা।

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে
আলোচনায় এসব বিষয় উঠে আসে। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়।

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের ওপর এসময় গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং যৌথ পরামর্শক কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) গঠনের অগ্রগতিকে স্বাগত জানান। আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, শিক্ষা, কৃষি এবং দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণে সেদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফরের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। 

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
ডেপুটি স্পিকারের পদটি এখনো বিরোধীদলের জন্য উন্মুক্ত রয়েছে: প্রধানমন্ত্রী
অশ্লীল নৃত্য বন্ধে এমপি মোশারফের কঠোর নির্দেশ
রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ষোলশহর শাখার কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তলিয়ে গেছে খালিয়াজুরী হাওড়ের বোরো ধান, দুশ্চিন্তায় কৃষক
চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft