মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
পিরোজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ৫৭৯)
পিরোজপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে শহীদ ওমর ফারুক মিলনায়তন-এ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করায় এবং কৃষকদের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রতি আহ্বান জানান।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ বলেন, পিরোজপুর সদর উপজেলাকে কৃষি খাতে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রণোদনা কাজে লাগিয়ে কৃষকরা আরও উৎসাহিত হবেন এবং উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সময়মতো বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের মধ্যে উৎসাহ বাড়বে এবং জেলায় আউশ ধানের লক্ষ্যমাত্রা অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft