মঙ্গলবার ১৬ জুন ২০২৬
দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে নরসিংদীবাসী
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ৬:৫৯ পিএম  (ভিজিট : ৬২৭)
নরসিংদীতে  শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে শহরের বাসাবাড়ি, শিল্পকারখানাসহ সর্বত্র গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে  বিপাকে পড়েছেন বাসাবাড়ি, হোটেল-রেস্তোরা, মিষ্টির দোকানসহ শিল্পকারখানাগুলো। হঠাৎ করেই গ্যাস বন্ধ হয়ে যাবার কারণে গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌচেছে। বাসাবাড়ির লোকজন গ্যাসের অভাবে ঘরে রান্না না করতে পারায় অনেকে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় ছুটে যান। কিন্তু সেখানেও চাহিদার তুলনায় খাবার কম থাকায় তাদের অনেককেই ফিরতে হচ্ছে না খেয়ে। 

নরসিংদী তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে পূর্ব থেকে কোনো সতর্ক বার্তা ও মাইকিং করেনি। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। গ্যাস না পাওয়ায় সিএনজিচালিত অটোরিকশার চলাচলও কমে গেছে। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি স্টেশনগুলোতেও দেখা দিয়েছে দীর্ঘ লাইন। গ্যাস নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। 

জেলার গ্যাস নির্ভর সকল শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন। 

তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ মামুনুর রহমান জানান, তিতাস গ্যাস নরসিংদীর বিতরণ প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে মেরামত কাজ শেষে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে। 

আজকালের খবর/রাশেদুল মিলন

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft