শনিবার ৩০ মে ২০২৬
উখিয়া-টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ৩১৪)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জীম্বংখালী বিওপি’র টহলদল আজ সকালে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে। এছাড়া হোয়াইক্যং বিওপি’র টহলদল একই এলাকায় অভিযান পরিচালনা করে আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

অপরদিকে, হ্নীলা বিওপি’র একটি বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ২ লাখ পিস ইয়াবা। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এছাড়া গত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ করা হয়েছে এবং ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft