শনিবার ৩০ মে ২০২৬
টেকনাফে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৬১)
কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল ১টি সন্দেহজনক কাঠের ডিঙ্গি নৌকাকে থামার সংকেত প্রদান করলে বোটে থাকা জেলে পানিতে লাফ দিয়ে প্যারাবনে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত ডিঙ্গি নৌকা ও জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft