বুধবার ২৭ মে ২০২৬
শশীভূষণে অবৈধভাবে ৮৯০ লিটার ডিজেল মজুদ, জরিমানা ৫০ হাজার টাকা
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৪৩৩)
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ রাখার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ৮৯০ লিটার ডিজেল।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেরানী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি অনুমোদন ছাড়া প্রায় ৮৯০ লিটার ডিজেল মজুদ করে রেখেছিলেন। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

অভিযানে শশীভূষণ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে জ্বালানি বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft