শুক্রবার ১০ জুলাই ২০২৬
চান্দিনায় প্রভাষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ৪৯৬)
কুমিল্লার চান্দিনার রেদোয়ান আহমেদ কলেজ এর প্রভাষক ইসমাত জাহান তামান্নার উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ এর সামনের সড়ক ওই মানববন্ধনে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আমার কলেজের সহকর্মী সমাজকর্ম বিভাগের প্রভাষক ইসমাত জাহান তামান্নাকে তার নিজ গ্রাম নাওতলায় সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে।  তার হাতে থাকা আইফোন ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। 

এ সময় তার পিতা অধ্যক্ষ আবুল কাশেমকেও মারধর করে সন্ত্রাসীরা। গণতান্ত্রিক এই দেশে শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আমরা কঠোর আন্দোলনের পথে যাবো।

মানববন্ধনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওই কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন ভূইয়া, রিতা রাণী সরকার, রুহুল আমিন, শিক্ষার্থী মো. নাছের।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার, নূর মোহাম্মদ সরকার, মো. আলাউদ্দিন, শামীমা সুলতানা, আব্দুস সাত্তার, প্রভাষক জোহরা বেগম, বিএম নাজমুল হক, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান, মেজবাহ্ উদ্দিন, রিংকন সাহা, সোহেল খান প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার (৪ এপ্রিল) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে প্রভাষক ইসমাত জাহান তামান্না ও তার পিতা অধ্যক্ষ আবুল কাশেম এর উপর অতর্কিত হামলা করে দুর্বত্তরা। ওই ঘটনায় আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা। 

এ ঘটনায় অধ্যক্ষ আবুল কাশেম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- আমরা লিখিত অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft