শনিবার ৩০ মে ২০২৬
রাজবাড়ীতে রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৩৮৫)
রাজবাড়ীতে রিক্সায় করে যাওয়ার সময় চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্নাচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

সেলিনা মোজাম্মেল  বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মাতা । 

নিহ‌তের জামাতা কাজী হুমায়ুন ক‌বির বলেন, সকা‌লে এক‌টি পা‌রিবা‌রিক কা‌জে তার শাশুরি সহ ক‌য়েকজন রাজবাড়ী আদালতে আসেন। সা‌ড়ে ৯টার দি‌কে রিক্সা যো‌গে তার শাশু‌রি নাস্তা খাবার জন‌্য শহ‌রের একটি হো‌টে‌লে যা‌চ্ছিলেন। প‌থিম‌ধ্যে পান্নাচত্ত্বর এলাকায় রিক্সার চাকার সাথে তার প‌রি‌হিত গলার ওড়না পেঁ‌চি‌য়ে মারাত্মক ভাবে আহত হন। দ্রুত উদ্ধার ক‌রে তাকে রাজবাড়ী সদর হাসপাতা‌লে নেওয়া হলে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষনা ক‌রেন।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরী বিভা‌গের দায়িত্বরত চি‌কিৎসক মোঃ বেলা‌য়েত হো‌সেন  মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, সকাল পৌনে ১০ টার দিকে এক নারীকে হাসপাতা‌লে আনা হয়। তবে তিনি হাসপাতালে আনার আগেই মারা যান।

আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft