সোমবার ২২ জুন ২০২৬
আগামীকাল সকালে শেষ হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণা
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ৭৮০)
শেরপুর-৩ আসন-এ স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সকাল সাড়ে ৭টায়। প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীদের দৌঁড়ঝাঁপে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। ভোটারদের মন জয় করতে দিন-রাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করায় দলটির প্রার্থী মাহমুদুল হক রুবেল তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকলেও, ১১ দলীয় জোটের প্রার্থী মাসুদুর রহমান বিজয়ের লক্ষ্যে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ভোটাররা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন।

ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসন। জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া এ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-সহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক তিনবারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। জামায়াত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান এবং বাসদ থেকে প্রার্থী হয়েছেন মিজানুর রহমান।

ভোটারদের প্রত্যাশা, অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে অভিজ্ঞ, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা। পাশাপাশি তারা চান একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটের পরিবেশ।

বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ৯ এপ্রিল এ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft