বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের হুঁশিয়ারি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৩৫১)
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয় কোনো "চুক্তি" করতে হবে, অথবা 'হরমুজ প্রণালি' উন্মুক্ত করে দিতে হবে। অন্যথায় ইরানের ওপর "জাহান্নাম নেমে আসবে" বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি লিখেছেন, "মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে।"

তিনি আরও যোগ করেন, "আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর দোজখের আগুন নেমে আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।"

এই পোস্টের কিছুক্ষণ আগে দেওয়া অন্য এক বার্তায় মার্কিন অর্থনীতিতে শুল্ক আরোপের সুফল নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

যেখানে ট্রাম্প দাবি করেন, একটি "পারমাণবিক শক্তিহীন ইরান" গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন।

আজকালের খবর/আক

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft