শুক্রবার ১০ জুলাই ২০২৬
কুমিল্লায় হামের ভয়াবহ বিস্তার: ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৪৫২)
কুমিল্লা জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। ইতোমধ্যে হাম আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একইসঙ্গে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে অন্তত ২১ শিশু চিকিৎসাধীন রয়েছে। কুমিল্লা মেডিকেলে খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড।

জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির জানান, পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর শিশু বিভাগে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এখানে আনা হচ্ছে। উদ্বিগ্ন অভিভাবকদের উপস্থিতিতে পুরো ওয়ার্ডজুড়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, “হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করতে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে। গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বর্তমানে ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান জোরদার এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আজকালের খবর /আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft