সোমবার ২৭ জুলাই ২০২৬
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ৫২৩)
নীলফামারীতে তিন ট্যাংকলরি শ্রমিককে কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকাল থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে একটি কোম্পানির জ্বালানি তেল নিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তিন শ্রমিক। পথে তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন। এসময় নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।

তবে জেলা প্রশাসনের দাবি, শনিবার রাতে তারা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে তেলবাহী লরি থামিয়ে পাচারের উদ্দেশ্যে তেল ড্রামে ভরছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তেলবাহী লরির চালক, হেলপারসহ তিনজনকে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনের ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, ‌আটক শ্রমিকদের মুক্তি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তার বদলি না হলে এই কর্মবিরতি চলবে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া জানান, দণ্ডপ্রাপ্তরা তেলবাহী লরি থেকে তেল পাচারের উদ্দেশ্যে বোতলে ভরছিলেন। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ড দেওয়া হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft