রবিবার ২৯ মার্চ ২০২৬
ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৩০ এএম   (ভিজিট : )
ইসরায়েল-এ ইরান ও হিজবুল্লাহর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬১ জন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় আহত ২৬১ জন দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-এ হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সূত্র: আল জাজিরা।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft