রবিবার ২৯ মার্চ ২০২৬
পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:৩০ পিএম   (ভিজিট : )
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র এবং সমর্থক দেশগুলোর জন্য হরমুজ প্রণালীর যেকোনো করিডোর ব্যবহার বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে এমন কোনো জাহাজ চলাচল করতে পারবে না, যেগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলপন্থী দেশগুলোর বন্দর থেকে আসছে বা সেখানে যাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) আইআরজিসির নৌবাহিনী তিনটি ভিন্ন দেশের কনটেইনার জাহাজকে ফিরে যেতে বাধ্য করে। এসব জাহাজ অনুমোদিত করিডোরে প্রবেশের চেষ্টা করছিল। আইআরজিসির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলা রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার পরই এসব জাহাজ এগিয়ে আসে।

সংস্থাটি আরও ঘোষণা করে, হরমুজ প্রণালী এখন বন্ধ এবং কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে “কঠোর পরিণতি” ভোগ করতে হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ১০টি তেলবাহী জাহাজকে হরমুজ দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে।

এদিকে উপসাগরীয় দেশগুলোর বেসামরিক জনগণকে সতর্ক করে আইআরজিসি জানায়, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব জায়গা থেকে দ্রুত সরে যেতে।

অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হামলার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপসাগরীয় দেশগুলোর হোটেলগুলোকে সতর্ক করে বলেন, তারা যেন মার্কিন সেনাদের আশ্রয় না দেয়। তিনি অভিযোগ করেন, মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিসে লুকিয়ে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
অনেকে সংসদে এসেছেন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft