রবিবার ২৯ মার্চ ২০২৬
আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত ২
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : )
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 

আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সুইহান সড়কে এর ধ্বংসাবশেষ পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, আকাশে ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হন এবং আহত হন তিনজন। এতে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনাদোলু বলছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরুর পর থেকেই পুরো অঞ্চলজুড়ে সতর্কতা জারি রয়েছে। এ পর্যন্ত এই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ১৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। লক্ষ্যবস্তু করা হয়েছে মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও। এসব হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং তেল বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। খবর আল-জাজিরার।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযান
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি নিতে নিষেধ করলেন সিরাজগঞ্জের ইউএনও
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft