বুধবার ২০ মে ২০২৬
চান্দিনা প্রেস ক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ৪৫২)
কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া।

চান্দিনা প্রেস ক্লাব সভাপতি রণবীর ঘোষ কিংকরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ শাহজাহান সাজু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মিজানুর রহমান, সাবেক সভাপতি কাজী রাশেদ, যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের ও এনসিপি নেতা আবদুল্লাহ আল মামুন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে ইফতার পরিবেশন করা হয়।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft