বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
গাজীপুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৩৮ পিএম   (ভিজিট : ৩৬৪)
সাংবাদিকতা, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের পারস্পরিক সমন্বয় জোরদার এবং সমাজের সার্বিক কল্যাণ কামনায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের তাৎপর্যপূর্ণ এই আয়োজনে সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা তুলে ধরেন।

সোমবার মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান এবং গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

বক্তারা বলেন, প্রেসক্লাব কেবল সাংবাদিকদের পেশাগত সংগঠন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্ল্যাটফর্ম যেখানে গণমাধ্যমকর্মীরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে জনস্বার্থে কাজ করেন। সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন এবং সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনায় বক্তারা আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ধাপে ধাপে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন বক্তারা। তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, সাংবাদিক ফারদিন ফেরদৌস, খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার ও মাজহারুল ইসলাম কাঞ্চনসহ অনেকে। তারা গাজীপুর প্রেসক্লাবের এ উদ্যোগকে সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত বন্ধনকে আরও শক্তিশালী করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, ডিএসবি’র কর্মকর্তা আবুল বাশারসহ গাজীপুরের কয়েক শত সাংবাদিক, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শাহ শামসুল হক রিপন ও মাজহারুল ইসলাম কাঞ্চন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন তানভীর মাহাতাব তন্ময় এবং শেষে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রমজানের এই আধ্যাত্মিক ও সামাজিক মিলনমেলা সাংবাদিক, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর
রাঙ্গামাটিতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ
মধ্যপ্রাচ্যের সকল রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিল্পখাতে নতুন ব্যাংকিং দৃষ্টিভঙ্গি প্রয়োজন
কুমিল্লায় এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft