রবিবার ২৬ জুলাই ২০২৬
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৪৯০)
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (এমপি)। 

সোমবার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ধুরাল খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ও কুশলা ইউনিয়নসহ প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকার পানি নিষ্কাশন সম্ভব হবে। একই সঙ্গে প্রায় ১ হাজার ৭০০ হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা যাবে, ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের ৫৪ জেলায় একযোগে ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে কোটালীপাড়ার ধুরাল খালটি প্রায় ৫ কিলোমিটার সংস্কার করা হবে এবং এতে ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ ২৫ হাজার টাকা।

অনুষ্ঠানে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস.এম জিলানী জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জ-জামান উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেঁটে খাল থনন কাজের উদ্বোধন করেন।

কাওছার আল হাবীব/আজকালের খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft