সোমবার ২৭ জুলাই ২০২৬
গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ৭:২৬ পিএম  (ভিজিট : ৯০৪)
বরগুনার বামনায় ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ ) সকাল ১০-৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা। 

এসময় বক্তব্য রাখেন বামনা উপজেলা  সহকারী ভূমি কমিশনার  মোহাম্মদ পলাশ আহমেদ, উপজেলা  জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক  আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ আকন রানা, বামনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত), মোঃ সাইফুল ইসলাম,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,  উপজেলা বীর  মুক্তি যোদ্ধা  বৃন্দ, উপজেলা ভিবিন্ন মসজিদের ইমামগন, চেয়ারম্যান বৃন্দ, বামনা বনীক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু,  উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পল্লি বিদ্যুৎ  সমিতি, সভায় আসন্ন গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় দিবস দুটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ নাসির জমাদ্দার , মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা প্রয়োজন।

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft