রবিবার ২৯ মার্চ ২০২৬
নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : )
ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার তাদের পরবর্তী লক্ষ্য নিউজিল্যান্ড সিরিজ। ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুতে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড। 

১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। 

চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ওয়ানডের ভেন্যুতে সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ২৭ ও ২৯ এপ্রিল খেলবে তারা। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ করবে নিউজিল্যান্ড। এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। 

২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল নিউজিল্যান্ড। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা। ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে কিউইরা।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদের অধিবেশন শুরু
মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে কোস্ট গার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযান
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft