রবিবার ৩১ মে ২০২৬
ধর্মপাশায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৮৭২)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ধর্মপাশা, সুনামগঞ্জ এর যৌথ উদ্যোগে " আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬পালিত হয়।

এ উপলক্ষে রবিবার (৮মার্চ) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, ধর্মপাশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত মাহবুবুল আলম, এ পি ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন সুমন রুরাম,মনিটরিং কর্মকর্তা পারি মনিরুজ্জামান, বিশেষজ্ঞ ব্র্যাক ধর্মপাশা মোঃ জালাল  হোসেন, পারির রাশেদা আক্তার ডলি ও মীম,ব্র্যাক প্রতিনিধি রুনা আক্তার ও সাংবাদিক এনামুল হক ও এমারুল হক প্রমুখ।

বক্তাগণ নারীর সার্বিক সুরক্ষা নিশ্চিত করন ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং নারী ধর্শনের দায়ে মৃত্যু দন্ড কার্যকর করার আইন পাস করার প্রয়োজন। তাহলেই একমাত্র নারীর সুরক্ষা নিশ্চিত করন সম্ভব। 

আজকালের খবর/আরএম








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft