সোমবার ১৩ এপ্রিল ২০২৬
ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ২৩০)
ইরানের শিরাজ শহরের উপশহর জিবাশহরে একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং সংলগ্ন একটি খেলার মাঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের এই হামলায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে ইরানের ফার্স নিউজ এজেন্সি সংবাদ প্রকাশ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী (অ্যাম্বুলেন্স পার্সোনেল) প্রাণ হারিয়েছেন।

অ্যাম্বুলেন্স স্টেশনের পাশেই একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু ও সাধারণ পথচারীর সংখ্যা অনেক বেশি বলে জানা গেছে।

আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরান এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অভিযানের শুরুতেই রাজধানী তেহরানে বি-২ বোম্বারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইসরায়েল সম্প্রতি এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করেছে।

রেড ক্রিসেন্টের হিসাব অনুযায়ী, দেশজুড়ে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৭৮০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মিনাবের স্কুলে ১৬৫ ছাত্রী এবং এখন শিরাজে ২০ জনের মৃত্যু আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর জবাবে ইসরায়েল এবং বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে।


আজকালের খবর/ এমকে










Advertisement
সর্বশেষ সংবাদ
পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা
দেশজুড়ে তাপপ্রবাহের বিস্তৃতি অব্যাহত থাকার আভাস
হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft