সোমবার ১৩ এপ্রিল ২০২৬
জরুরি ভিত্তিতে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ২২৮)
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কুয়েত সিটিস্থ মার্কিন দূতাবাস থেকে জরুরি ভিত্তিতে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া (ইভাকুয়েশন) সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস ত্যাগের নির্দেশের পাশাপাশি স্পর্শকাতর তথ্য ধ্বংস করা এবং ক্লাসিফাইড সার্ভারগুলো পুরোপুরি মুছে ফেলার (ওয়াইপ) জন্য কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিকবার হামলার শিকার হওয়ার প্রেক্ষাপটে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কুয়েত দূতাবাসে তাদের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে দপ্তরটি জানায়, ‘যদিও এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বিদেশে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকে কুয়েতে ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহতের পর ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় দফায় দফায় দূতাবাসের ওপর আক্রমণ আসায় শেষ পর্যন্ত কর্মীদের সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
সমঝোতা হয়নি, আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান
পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা
দেশজুড়ে তাপপ্রবাহের বিস্তৃতি অব্যাহত থাকার আভাস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft