শনিবার ১৪ মার্চ ২০২৬
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : )
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সিরিজ হামলায় ইরানে এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা। 

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।সংস্থাটির দেওয়া তথ্যমতে, নিহতের তালিকায় ১৮১ জন শিশু রয়েছে যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া হামলায় আহত হয়েছেন ৫ হাজার ৪০২ জন, যার মধ্যে অন্তত ১০০ শিশু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইরানে কমপক্ষে ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসা কেন্দ্র এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাকেও ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আরও হতাহতের খবর পর্যালোচনা করা হচ্ছে, যা নিহতের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে।

দক্ষিণ ইরানের একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থী ও কর্মীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, গত শনিবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘাঁটির নিকটবর্তী ওই স্কুলটিতে বিমান হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে নিহতদের জানাজার শোকাবহ ছবি ছড়িয়ে পড়েছে।

বিবিসি নিউজ জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের দেওয়া এই নিহতের সংখ্যা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্কুলটিতে হামলার বিষয়টি খতিয়ে দেখছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো অভিযানের বিষয়ে তারা অবগত নয়।

সূত্র: বিবিসি

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft