সোমবার ১৫ জুন ২০২৬
ঝালকাঠিতে ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ৫১১)
ঝালকাঠির রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  ইজিবাইক চালক নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের সমবায় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। 

নিহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এদিকে, স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তারা দ্রুত সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আজকালের খবর/আরএম

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft