শনিবার ৪ এপ্রিল ২০২৬
সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ডিজিটাল হাজিরা চালু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম  আপডেট: ২৬.০২.২০২৬ ১২:১১ পিএম  (ভিজিট : ২৮৩)
সেতু ভবনের নিরাপত্তা জোরদার এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-এর সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এ ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান কার্যালয় সেতু ভবনের প্রবেশমুখে স্থাপিত এ ব্যবস্থার মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ ইলেকট্রনিক হাজিরা কার্যক্রম শুরু হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এই আধুনিকায়ন উদ্যোগ গ্রহণ করা হয়।

ডিজিটাল হাজিরা ব্যবস্থায় ZKTeco G4 Pro মাল্টি-বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন টার্মিনাল ব্যবহার করা হচ্ছে, যা ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট, RFID কার্ড ও পাসওয়ার্ডের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে সক্ষম। ব্যবহারকারী ডিভাইসের সামনে দাঁড়িয়ে মুখ স্ক্যান, আঙুলের ছাপ বা কার্ড/পাসওয়ার্ড ব্যবহার করলে ডিভাইসের সফটওয়্যার সংরক্ষিত ডাটাবেজের সঙ্গে মিলিয়ে যাচাই সম্পন্ন করে। সফল যাচাই হলে উপস্থিতি রেকর্ড হয় এবং প্রয়োজনে প্রবেশাধিকার প্রদান করা হয়। এছাড়া মাসিক ভিত্তিতে হাজিরা রিপোর্ট সংগ্রহের সুবিধাও রয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত ও সরকারি সেবা কার্যক্রমের গতি বাড়াতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ডিজিটাল হাজিরার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত হওয়ায় কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ জানান, ডিজিটাল হাজিরা কেবল উপস্থিতি নিশ্চিত করে না, বরং স্মার্ট প্রশাসন গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে। এর ফলে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং প্রকল্প বাস্তবায়নে গতি আসছে।

এ ব্যবস্থার মাধ্যমে অত্যাধুনিক বায়োমেট্রিক প্রযুক্তিতে উপস্থিতি রেকর্ড হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে যে কোনো সময় হাজিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারছেন। পাশাপাশি ম্যানুয়াল হাজিরা খাতা পরিহার করে পরিবেশবান্ধব ও আধুনিক দাপ্তরিক সংস্কৃতি চর্চার পথ সুগম হয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-প্রতিনিধিকে গোপনে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র
ইরানে ঢুকে চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল কার্ড’ চালু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft