রবিবার ২৬ জুলাই ২০২৬
টিকাকেন্দ্রে যাওয়ার পথে মাকে অজ্ঞান করে শিশু চুরি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম  আপডেট: ২৫.০২.২০২৬ ৬:০১ পিএম  (ভিজিট : ৫২০)
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট এলাকায় টিকাকেন্দ্রে যাওয়ার পথে তিন মাস বয়সী এক শিশুকে চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (২৫ জানুয়ারি) সকালে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্তানের খোঁজে দিশেহারা পরিবারে চলছে আহাজারি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিয়মিত টিকা দেওয়ার উদ্দেশ্যে মা সুমাইয়া তার তিন মাস বয়সী শিশু জিদনিকে নিয়ে মালেরহাট টিকাকেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে মালের হাট ব্রিজের ওপর দুইজন অজ্ঞাতনামা নারী তার সঙ্গে কথোপকথন শুরু করেন। একপর্যায়ে কৌশলে তারা সুমাইয়ার হাতে ২০০ টাকার একটি নোট তুলে দেন। অভিযোগ রয়েছে, নোটটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে সুযোগ বুঝে দুর্বৃত্তরা শিশুটিকে নিয়ে দ্রুত সটকে পড়ে।

অচেতন অবস্থায় পড়ে থাকা সুমাইয়াকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। জ্ঞান ফেরার পর সন্তানকে পাশে না পেয়ে তিনি চিৎকার করে ওঠেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় খোঁজাখুঁজি, তবে এখনো শিশুটির কোনো সন্ধান মেলেনি।

শিশুটির বাবা আবদুর রব (৩৫) পেশায় একজন বিল্ডিং সাব-কন্ট্রাক্টর। তাদের পরিবারে আরও রয়েছে সাত বছর বয়সী এক ছেলে জিহাদ ও তিন বছর বয়সী এক মেয়ে জিন্নাত। সর্বকনিষ্ঠ সন্তান জিদনির এমন নিখোঁজের ঘটনায় পরিবারটি ভেঙে পড়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft