শনিবার ৪ এপ্রিল ২০২৬
আমরা কাজে বিশ্বাসী, কাজ করতে চাই: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ২২.০২.২০২৬ ৩:৫০ পিএম  (ভিজিট : ৩২৮)
বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার কথা কম বলে কাজ বেশি করতে চায় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা মন্ত্রণালয়ে এদিন ছিল তার প্রথম অফিস। 

সাংবাদিকরা এ সময় তার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। সবকিছু রিভিউ করি, তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী।

তিনি বলেন, আমি কথা কম বলি কাজ বেশি করি। সবেমাত্র মন্ত্রণালয়ে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সব কিছু জানি, তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই।

সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, অন-টাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি, আপনারা সবাই জানেন। আমি সব কিছু আগে রিভিউ করি, তারপরে কথা বলি।

সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দপ্তরে কেমন চাপ, এটা আগে রিভিউ করি; তারপরে সিদ্ধান্ত। আমি প্রেস ফ্রেন্ডলি; সবকিছু টাউম টু টাইম জানতে পারবেন।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবরা মন্ত্রীকে ফুল দিতে এলে মন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে; আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ভারতীয়সহ ৪ জাহাজ
দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল কার্ড’ চালু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft