শুক্রবার ১০ জুলাই ২০২৬
চান্দিনায় একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি এমপি শাওনের শ্রদ্ধা
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৬২৩)
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

শুক্রবার দিনগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা।

শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন। এ সময় তিনি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা থানা পুলিশ, চান্দিনা প্রেসক্লাব,  পৌরপরিষদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১, ফায়ার সার্ভিস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। চান্দিনায়ও এর ব্যতিক্রম ঘটেনি; গভীর রাত থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে এবং ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গণ।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft