রবিবার ১৯ এপ্রিল ২০২৬
ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ৪৩৯৪)
ইফতারে ঠান্ডা ঠান্ডা কোনো পানীয় না হলে কি চলে? অনেকে বাইরে থেকে কেনা ইন্সট্যান্ট শরবত গুলিয়ে খেয়ে থাকেন। এতে সাময়িক প্রশান্তি আর স্বাদ পাওয়া যায় ঠিকই, কিন্তু তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।  এর বদলে বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে স্মুদি তৈরি করে খেতে পারেন। তাতে যেমন প্রাণ জুড়াবে, তেমনই শরীরও ভালো থাকবে। আজ চলুন জেনে নেওয়া যাক, ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি- 

তৈরি করতে যা লাগবে

খেজুর- ১০-১২টি

দুধ- ২ কাপ

পাকা কলা- ২টি

দই- ২ টেবিল চামচ

দারুচিনি গুঁড়া- ২ চা চামচ

মধু- ২ চা চামচ

বরফ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে পরিষ্কার ও গরম পানিতে খেজুরগুলো ভিজিয়ে রেখে নরম করে নিন। এবার পানি থেকে তুলে তার সঙ্গে কলা টুকরা করে মেশান। এরপর ব্লেন্ডারে সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে ব্লেন্ড করবেন যেন দানাদানা না থাকে। ব্লেন্ড হয়ে গেলে কাঁচের গ্লাসে ঢেলে পরিবেশন করবেন। উপরে বরফের টুকরা ছড়িয়ে দিন। এটি ইফতারের আগে আগে তৈরি করলে খেতে বেশি ভালোলাগবে। তৈরি করে বেশিক্ষণ রেখে দিলে স্বাদ পরিবর্তন হতে পারে।


আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft