বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
ঈদের দিনে বেশি খাবার খেয়ে অস্বস্তি? দ্রুত আরাম পেতে যা করবেন
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ৫২৫০)
ঈদের উৎসবে মজাদার সব খাবারের ভিড়ে আমাদের অনেকেরই পরিমাণের চেয়ে বেশি খাওয়া হয়ে যায়। অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফাঁপা, শ্বাসকষ্ট বা পেটে ব্যথার মতো অস্বস্তি দেখা দিতে পারে। চলুন, জেনে নিই এই সমস্যাগুলো এড়াতে এবং সুস্থ থাকতে কী করবেন।

হাঁটাহাঁটি করুন: খাওয়ার পরপরই বসে না থেকে কিছুক্ষণ হালকা হাঁটাহাঁটি করুন।
এতে হজম দ্রুত হয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

পর্যাপ্ত পানি পান করুন: অল্প অল্প করে বারবার পানি পান করুন। এটি শরীর থেকে অতিরিক্ত লবণের চাপ কমায় এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে শরীরকে আর্দ্র রাখে।

শুয়ে পড়বেন না: ভরা পেটে কখনোই দ্রুত শুয়ে পড়বেন না। এতে অ্যাসিডিটি ও বুকে ব্যথার মতো সমস্যা বাড়তে পারে।

কোমল পানীয় বর্জন করুন: অনেকে হজমের জন্য কোল্ড ড্রিংকস খান, যা আসলে গ্যাস্ট্রিকের সমস্যা আরো বাড়িয়ে দেয়। তাই এগুলো এড়িয়ে চলাই ভালো।

সুস্থ থাকার কিছু জরুরি নিয়ম


ধীরে চিবিয়ে খান: মস্তিষ্ক পেট ভরার সংকেত পেতে প্রায় ২০ মিনিট সময় নেয়।
তাই খাবার অন্তত ৩০-৪০ বার চিবিয়ে ধীরে ধীরে খেলে কম ক্যালরি গ্রহণ করা হয়, যা ওজন কমাতেও সাহায্য করে।

অন্যমনস্ক হয়ে খাবেন না: টিভি দেখা, মোবাইল চালানো বা গল্প করার সময় আমরা অজান্তেই বেশি খেয়ে ফেলি। খাওয়ার সময় কেবল খাবারের দিকেই নজর দিন।

পরের বেলা হালকা খাবার: যদি এক বেলা বেশি ভারি খাবার খাওয়া হয়, তবে পরের বেলা অবশ্যই কম ক্যালরিযুক্ত হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন।

যদি অতিরিক্ত খাওয়ার পর প্রচণ্ড বমি ভাব বা শ্বাসকষ্ট শুরু হয়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft